পোস্টগুলি

আল্লাহ্‌র সাথে সম্পর্ক।

ছবি
 💖 আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ : আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ সম্পর্কে মূলত ৬ টি বিষয়ে আলোচনা করা হয়েছে। যথা :  ১) জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য হওয়া। এ সম্পর্কে আল্লাহ তায়ালার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন-  قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ অর্থ বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র রাব্বুল আলামীন আল্লাহর জন্যই উৎসর্গীকৃত। (সূরা আল আনআম : ১৬২) ২) পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহ্‌র ঈবাদত করা।  এ সম্পর্কে আল্লাহ তায়ালার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- وَمَآ أُمِرُوٓا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ ۚ وَذٰلِكَ دِينُ الْقَيِّمَةِ অর্থ - আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহ্র ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও যাকাত প্ৰদান করে। আর এটাই সঠিক দ্বীন। (সূরা বাইয়্যিনাহ : ০৫) ৩) গোপনে এবং প্রকাশ্যে সকল কাজেই আল্লাহ তাআলাকে ভয় করা।  ৪) নিজের উপ...

রমজানে তারাবীর নামাজ।

ছবি
 💟 এভাবে কিয়ামুল্লাইল আদায় করে কি তাকওয়া অর্জন সম্ভব ? শিরোনাম দেখে অবাক হচ্ছেন বুঝি, যে আমি একথা দ্বারা কি বুঝাতে চাচ্ছি?  রমজানের রোজা  আমাদের উপর ফরজ করা হয়েছে কি জন্য সেটা সকলেরি জানা। মূল বিষয় তাকওয়া অর্জন নয় কি ?  আল্লাহ রাব্বুল আলামীন বলেন, يٰٓأَيُّهَا الَّذِينَ ءَامَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ  -অর্থ  "হে ঈমানদারগন ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। (সূরা আল বাকারা -১৮৩)   এখানে  আমরা দেখেছি যে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। আর মহান আল্লাহ তায়ালা তাকওয়া অর্জনের জন্য আমাদেরকে  দুইটা জিনিস একত্রে দিয়েছেন, এক- সিয়াম' দুই- কুরআন। কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা রোজাকে মোটামুটি গ্রহন করলেও কুরআনকে সে ভাবে গ্রহণ করতে পারিনি। যার কারণে আমরা প্রকৃত তাকওয়া অর্জন করতে পারছি না।  আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, شَهْرُ رَمَضَانَ الَّذِىٓ أُنزِلَ فِيهِ الْقُرْءَانُ هُدًى ...

শিক্ষকতা পেশা

ছবি
আমি একজন  আদর্শ শিক্ষক হতে চাই । ✒ শিক্ষকতা পেশাটি আমার খুব পছন্দের । আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি বড়ো হয়ে  আমি  একজন  আদর্শ শিক্ষক হবো । এমনকি  আমার পিতা-মাতার ও স্বপ্ন  আমার ছেলে একজন শিক্ষক হবে । আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর । কেননা, আমি বিশ্বাস করি -মানবিক  উপাদানে সমৃদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার মধ্যেই জীবনের সার্থকতা । অর্জিত বিদ্যা বিতরন ও যৌক্তিক প্রয়োগের মাধ্যমে দেশের আলোকিত  অধ্যায়কে আলোকিত করার ইচ্ছা  আমার লালিত স্বপ্ন  । নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই  অনুশীলন চর্চা , মেধা ও মননের ফল । জীবনের লব্ধ জ্ঞান ও শিক্ষাকে ছড়িয়ে দিতে আমি মনে করি একজন শিক্ষক হলেই তার বাস্তবায়ন সম্ভব । তাই  আমি একজন আদর্শ শিক্ষকের কাতারে নিজেকে দাঁড় করাতে চাই  । আমি জানি নৈতিকতা, শৃঙ্খলা, মনবিক বোধ, সহযোগিতা  ইত্যাদি দিয়ে  আমাকে পরিপূর্ণ রূপে গড়ে তুলেছেন  পরম শ্রদ্ধা ভাজন শিক্ষক বৃন্দ । এজন্য আমি এই দেশকে  একটি সমৃদ্ধ  দেশ হিসেবে গড়ে তুলতে  এগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে চেষ্টা...