শিক্ষকতা পেশা
- আমি একজন আদর্শ শিক্ষক হতে চাই ।
✒ শিক্ষকতা পেশাটি আমার খুব পছন্দের । আমি ছোটবেলা থেকেই স্বপ্ন দেখছি বড়ো হয়ে আমি একজন আদর্শ শিক্ষক হবো । এমনকি আমার পিতা-মাতার ও স্বপ্ন আমার ছেলে একজন শিক্ষক হবে । আর শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর । কেননা, আমি বিশ্বাস করি -মানবিক উপাদানে সমৃদ্ধ হয়ে মানুষের জন্য কাজ করার মধ্যেই জীবনের সার্থকতা । অর্জিত বিদ্যা বিতরন ও যৌক্তিক প্রয়োগের মাধ্যমে দেশের আলোকিত অধ্যায়কে আলোকিত করার ইচ্ছা আমার লালিত স্বপ্ন ।
নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে চাই অনুশীলন চর্চা , মেধা ও মননের ফল । জীবনের লব্ধ জ্ঞান ও শিক্ষাকে ছড়িয়ে দিতে আমি মনে করি একজন শিক্ষক হলেই তার বাস্তবায়ন সম্ভব । তাই আমি একজন আদর্শ শিক্ষকের কাতারে নিজেকে দাঁড় করাতে চাই । আমি জানি নৈতিকতা, শৃঙ্খলা, মনবিক বোধ, সহযোগিতা ইত্যাদি দিয়ে আমাকে পরিপূর্ণ রূপে গড়ে তুলেছেন পরম শ্রদ্ধা ভাজন শিক্ষক বৃন্দ । এজন্য আমি এই দেশকে একটি সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে এগুলো বাস্তব জীবনে কাজে লাগাতে চেষ্টা করবো, ইনশাল্লাহ ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন