আল্লাহ্র সাথে সম্পর্ক।
💖 আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ : আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপনের অর্থ সম্পর্কে মূলত ৬ টি বিষয়ে আলোচনা করা হয়েছে। যথা : ১) জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য হওয়া। এ সম্পর্কে আল্লাহ তায়ালার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- قُلْ إِنَّ صَلَاتِى وَنُسُكِى وَمَحْيَاىَ وَمَمَاتِى لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ অর্থ বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন, আমার মৃত্যু একমাত্র রাব্বুল আলামীন আল্লাহর জন্যই উৎসর্গীকৃত। (সূরা আল আনআম : ১৬২) ২) পূর্ণ একাগ্রতার সাথে আল্লাহ্র ঈবাদত করা। এ সম্পর্কে আল্লাহ তায়ালার পবিত্র কুরআনে ইরশাদ করেছেন- وَمَآ أُمِرُوٓا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُوا الصَّلٰوةَ وَيُؤْتُوا الزَّكٰوةَ ۚ وَذٰلِكَ دِينُ الْقَيِّمَةِ অর্থ - আর তাদেরকে কেবল এ নির্দেশই প্রদান করা হয়েছিল যে, তারা যেন আল্লাহ্র ইবাদত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে এবং সালাত কায়েম করে ও যাকাত প্ৰদান করে। আর এটাই সঠিক দ্বীন। (সূরা বাইয়্যিনাহ : ০৫) ৩) গোপনে এবং প্রকাশ্যে সকল কাজেই আল্লাহ তাআলাকে ভয় করা। ৪) নিজের উপ...